আন্তর্জাতিক

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ইসরায়েলের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা

ট্রাম্প ও নেতানিয়াহু সাক্ষাৎ, দুই নেতা শান্তিপূর্ণ আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প ও নেতানিয়াহু একত্রে দাঁড়িয়ে আলোচনা করছেন, পটভূমিতে ইসরায়েলি পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েল সরকার। ইসরায়েল সরকার জানিয়েছে, ইরানের চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, “এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে। ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।”

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারী লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে, বিবৃতিতে দাবি করা হয়েছে।

এই মিলিশিয়া বাহিনীটিকে ইরান সরকার প্রায়ই বিক্ষোভ দমন করতে ব্যবহার করতো।

একই সাথে ইসরায়েল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা।

বিবৃতির শেষে প্রতিরক্ষায় সহায়তা এবং ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায় ইসরায়েল।

বিষয়:ইরানইসরাইল-ইরান সংঘাতইসরায়েলমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…