চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে হামাসের সাথে সমঝোতায় যাচ্ছে ইসরায়েল, হামাস প্রধানের বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 21, নভেম্বর 2023
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Advertisements

প্রথমবারের মতো হামাসের সাথে সমঝোতায় যেতে রাজি হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধবিরতি প্রসঙ্গে টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় হামাস প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, আমরা একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছি।

এনডিটিভির তথ্য অনুসারে, আজ (২১ নভেম্বর) মঙ্গলবার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় একথা জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়াহ।

ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে, ৫ দিনের যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলের কারাগারে আটক নারী ও শিশুদের সাথে বন্দী বিনিময় করা হবে।

কাতারের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির এই আলোচনা শুরু হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্ত করার একটি চুক্তি হতে পারে যা ছোট ব্যবহারিক বিষয়গুলোর ওপর নির্ভর করছে।

আলোচনার সাথে পরিচিত দুটি সূত্র জানিয়েছে, এই অস্থায়ী চুক্তিতে পাঁচ দিনের যুদ্ধবিরতির উল্লেখ রয়েছে। যার মধ্যে আছে স্থলভাগে যুদ্ধবিরতি এবং দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান অভিযানের সীমাবদ্ধতা।

বিনিময়ে, হামাস এবং ইসলামিক জিহাদের হাতে বন্দী থাকা ৫০ থেকে ১০০ জনকে মুক্তি দেওয়া হবে। এবং এই সময়ের মধ্যে প্রস্তাবিত চুক্তির অধীনে ইসরায়েলের কাছে বন্দি থাকা প্রায় ৩০০ জন ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে, যাদের মধ্যে মহিলা এবং শিশু রয়েছে।

এদিকে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক জিম্মি চুক্তি কাছাকাছি কিনা তা জানতে চাইলে জবাবে  বলেন, আমি তাই বিশ্বাস করি।  এরপর বাইডেন আঙ্গুল উঁচু করে ইঙ্গিত দিয়েছেন যে তিনি সৌভাগ্যের আশা করছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের হাতে বন্দী প্রায় ২শ’ ৪০ জনের পরিবারের সাথে দেখা করেছেন। এসময় হামাসের কাছে জিম্মিদের পরিবারের সদস্যরা ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য মৃত্যুদণ্ড আইন পাস না করার জন্য ইসরায়েলের নেতাদের আহ্বান জানিয়েছেন। যাতে হামাস তাদের পরিবারেরর সদস্যদের কোন ক্ষতি না করে।

ট্যাগ: ইসমাইল হানিয়াহইসরায়েলজো বাইডেনমার্কিন প্রেসিডেন্টহামাসহামাস প্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদ নির্বাচন: অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদের যে আলোচনা

পরবর্তী

জাপানের ওপর গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করবে নর্থ কোরিয়া

পরবর্তী

জাপানের ওপর গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করবে নর্থ কোরিয়া

লাইনচ্যুত বগি উদ্ধারে এসে রিলিফ ট্রেনের যন্ত্র বিকল

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version