এবার গাজাকে চারদিক থেকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরাইল। গাজাকে ঘিরে চালানো অভিযান আরও তীব্র হবে- এমন সতর্কতাও জারি করেছে ইসরাইলি বাহিনী।
অন্যদিকে, হামাস ইসরায়েলকে হুঁশিয়ার করেছে, আর এক পা এগোলেও ইসরায়েলি সেনাদের মরদেহ তেল আবিবে ফিরবে। স্থল অভিযানের গতি কমলেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
জাবালিয়া এবং আল শাতি শরণার্থী শিবিরে জাতিসংঘের স্কুলে আশ্রয় নেওয়া কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।
এ পর্যন্ত যুদ্ধে ইসরায়েলি হামলায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ২২ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।







