বিনোদন

ঈশিতার জীবনের প্রথম পারিশ্রমিক ৬৪ টাকা!

ইশিতা, বাংলাদেশি সংবাদ উপস্থাপিকা, ক্যামেরার সামনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশিতা, বাংলাদেশের একজন সংবাদ উপস্থাপিকা, ক্যামেরার সামনে বসে আছেন, একটি টেকনিক্যাল সেটআপের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী রুমানা রশীদ ঈশিতা। মাত্র ৬ বছর বয়সে সেটিই ছিল তার প্রথম ক্যামেরার সামনে আসা।

জীবনের এমন অনেক বলা না বলা গল্প নিয়ে তিনি মুখোমুখি হয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর শোতে। যেটি দেখা যাবে শনিবার (১৩ ডিসেম্বর) মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পর্বে ঈশিতা জীবনের প্রথম পারিশ্রমিকের কথা স্মরণ করে ‘নতুন কুঁড়ি’র দুইবারের চ্যাম্পিয়ন ঈশিতা বলেন, “আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা। বিটিভি থেকে পেয়েছিলাম। আমার নানু উত্তরা ব্যংকে ছিলেন সে সময়। ব্যংকেই সঙ্গে সঙ্গে সে টাকা জমা হয়ে যায়।”

সেই সময়ের কথা উল্লেখ করে এসময় এই অভিনেত্রী আরো বলেন,“শুধু তাই নয়, আমি যখন মোটামুটি ভালো উপার্জন করি, সে সময় বাসা থেকে খামে ভরে আমাকে মাসিক ৫০ টাকা দেয়া হতো। ইউনিভার্সিটিতে পড়াকালীন সেটা ৫০০ টাকাতে উত্তীর্ণ হলো।”

ঈশিতা বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে আছেন। পারিবারিক ব্যস্ততার কারণেই অনেক লোভনীয় নাটক-সিরিজ-সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে মনের মত চরিত্র এবং স্ক্রিপ্ট পেলে যে কোনো মাধ্যমেই আবার কাজ করার ব্যাপারে মনস্থির করেছেন তিনি।

বিষয়:অভিনয়আল মনসুরঈশিতানব্বই দশকনাটকলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…