ইরাক ৮টি স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের উপর মার্কিন ডলার লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে। জালিয়াতি, অর্থপাচার এবং মার্কিন মুদ্রার অন্যান্য অবৈধ ব্যবহার কমানোর জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইরাক সরকার।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ব্যাংকগুলোকে ইরাকের কেন্দ্রীয় ব্যাংকে ডলার লেনদেন করা থেকেও নিষেধ করা হয়েছে। ইরাক সরকারের পক্ষথেকে নিষিদ্ধ ব্যাংকগুলোর একটি তালিকা করা হয়েছে যার মধ্যে আছে, আহসুর ইন্টারন্যাশনাল ব্যাংক ফর ইনভেস্টমেন্ট, ইরাক ইনভেসমেন্ট ব্যাংক, ইরাক ইউনিয়ন ব্যাংক, কুর্দিস্তান ইন্টারন্যাশনাল ইসলামিক ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, আল হুদা ব্যাংক, আল জানূব ইসলামিক ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, আরাবিয়া ইসলামিক ব্যাংক এবং হাম্মুরাবি কমার্শিয়াল ব্যাংক।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রেজারি মুখপাত্র জানিয়েছেন, আমরা ইরাকি আর্থিক ব্যবস্থাকে অপব্যবহারের হাত থেকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছি।
২০২৩ সালের জুলাই মাসে ইরাকি ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ইরানে ডলার পাচারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের অংশ হিসাবে ১৪টি ব্যাংককে ডলার লেনদেনে নিষেধ করে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ইরাক।
ইরাকের কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডলার লেনদেনে নিষিদ্ধ ব্যাংকগুলো তাদের বাকি কার্যক্রম পরিচালনা করতে পারবে। পাশাপাশি মার্কিন ডলার ব্যতীত অন্যান্য মুদ্রা লেনদেন করতে পারবে।
ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা ব্রায়ান নেলসন, গত সপ্তাহে বাগদাদে শীর্ষ ইরাকি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। কীভাবে ইরাকি এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে অপরাধী, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী অভিনেতাদের থেকে রক্ষা করা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।







