আন্তর্জাতিক

‘পরিস্থিতি ভালো নয়, বিধ্বস্ত হেলিকপ্টারে নেই প্রাণের কোনো চিহ্ন’

বিধ্বস্ত হেলিকপ্টার ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিধ্বস্ত হেলিকপ্টার ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত, পরিস্থিতি সংকটময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছে, ওই ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই বলে জানা গেছে। ওই জায়গার অবস্থান শনাক্ত করেছে উদ্ধারকারী দল।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি ‘ভালো নয়’। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের প্রায় কাছাকাছি।

আর ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইরানি রেড ক্রিসেন্ট বলেছে, ডিটেক্টর কুকুর-সহ ৭৩ টি দল এই উদ্ধার প্রচেষ্টায় জড়িত রয়েছে। তবে বৃষ্টি এবং কুয়াশার জেরে দৃশ্যমানতা হ্রাসের কারণে আবহাওয়ার পরিস্থিতি সেখানে বেশ প্রতিকূল রয়ে গেছে।

তল্লাশি অভিযানে সাহায্যকারী তুরস্কের একটি ড্রোন পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু দেখতে পেয়েছে বলে খবর বের হয়। এতে করে ইরানের প্রেসিডেন্টের জীবন নিয়ে আশঙ্কা আরও বেড়ে যায়।

এদিকে ইরানের সঙ্গে উদ্ধারকাজ এবং হেলিকপ্টার তল্লাশিতে হাত লাগিয়েছে তুরস্কও।

রোববার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

বিষয়:রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…