চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাই থেকে ‘দরদ’ নায়িকার নিরাপদে ফেরার আকুতি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ০১, মার্চ ২০২৬
বিনোদন
A A

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে দুবাইয়ে আটকা পড়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিবের বলিউড নায়িকা সোনাল চৌহান। ক্ষেপণাস্ত্র হামলা ও আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার পর দেশে ফেরার অনিশ্চয়তায় তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মোদীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চলমান সংকটের কারণে দুবাইয়ে আটকা পড়েছেন, ফ্লাইট বাতিল হয়েছে এবং ভারতে ফেরার কোনো স্পষ্ট উপায় নেই। নিরাপদে দেশে ফেরার জন্য তিনি সরকারের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করেন।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে বহু যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। তাদের মধ্যেই রয়েছেন সোনাল চৌহান।

বলিউডের এই অভিনেত্রী বছর দুই আগে ঢাকাই সিনেমার দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন ‘দরদ’ সিনেমার মাধ্যমে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমাতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন।

আন্তর্জাতিক অঙ্গনে কাজের সূত্রে নিয়মিত ভ্রমণে থাকা এই তারকা হঠাৎ সৃষ্ট নিরাপত্তা সংকটে বিপাকে পড়েছেন। এদিকে, ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। তিনি সামাজিক মাধ্যমে বিস্ফোরণের শব্দ ও বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতির কথা তুলে ধরে একাধিক পোস্ট করেছেন।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুবাই থেকে ফ্লাইট চলাচল কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে সোনাল চৌহানসহ আটকে পড়া যাত্রীরা এখন নিজ নিজ দেশের সরকারের সহায়তার অপেক্ষায় আছেন।- মিড ডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকাই সিনেমার সুপারস্টারদরদবলিউড নায়িকাশাকিব খানসোনাল চৌহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী হাসপাতালে

মার্চ ১, ২০২৬

দুবাই থেকে ‘দরদ’ নায়িকার নিরাপদে ফেরার আকুতি!

মার্চ ১, ২০২৬

বিশ্বকাপ থেকে শুরু হবে ফুটবলের নতুন যেসব নিয়ম

মার্চ ১, ২০২৬

যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠেন খামেনি

মার্চ ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির হত্যাকে স্বাগত জানিয়েছেন রেজা শাহ পাহলভী

মার্চ ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT