আন্তর্জাতিক

ইরানকে চরম মূল্য দিতে হবে: নেতানিয়াহু

নেতানিয়াহু ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠক করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৈঠকে বসে আছেন, পাশে অন্য নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রয়টার্স জানিয়েছে, গতকাল ১ অক্টোবর মঙ্গলবার ইরানের হামলার পর মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের শুরুতে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, আজ রাতে ইরান বড় ভুল করল। এর জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে।

তিনি আরো বলেন, ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি। যে আমাদের ওপর হামলা চালায়, আমরা তার ওপর হামলা চালাব।

নেতানিয়াহু বলেন, তারা বুঝতে পারবে। আমরা আমাদের নিয়মে থাকব। যারা আমাদের হামলা করবে, আমরা তাদের হামলা করব।

এদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলছেন, আজ রাতের হামলা ইরানের সামর্থ্যের ‘ঝলক’ মাত্র। ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে পেজেশকিয়ান বলেন, তার অবশ্যই জানা উচিত, ইরান যুদ্ধবাজ নয়, তবে যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এসব হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়নি।

লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইসরায়েলে হামলা চালাল ইরান। কয়েক দিনের বিমান হামলার পাশাপাশি গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

বিষয়:ইরানইসরায়েলনেতানিয়াহু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…