আন্তর্জাতিক

ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম: তুলসি গ্যাবার্ড

তুলসি গ্যাবার্ডের ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তুলসি গ্যাবার্ড ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ে আলোচনা করছেন, আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসি গ্যাবার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায়, ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। 

তিনি গত মার্চ মাসে সিনেট কমিটির শুনানিতে মিডিয়ার বিরুদ্ধে তার বক্তব্য বিকৃত করার অভিযোগ করেন।

মিসেস গ্যাবার্ড সেই সময়ে বলেছিলেন, গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

এই মন্তব্যগুলো এমন সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার বলেছেন, মিসেস গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন।

ইরান বারবার জোর দিয়ে বলেছে, যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার সার্বভৌম অধিকার রয়েছে।

বিষয়:ইরানইসরাইল-ইরান সংঘাতইসরায়েলতুলসি গ্যাবার্ডপারমাণবিক অস্ত্রযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…