ভিডিও নিউজ

অভিযানে সাড়ে ৬শ’র বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে ইরানের দাবি

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, ইরানের অভিযানের প্রথম দুই দিনে ৬শ’৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। পাঁচ দিনের হামলায় ইরানেও নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, সামরিক অভিযান শুরুর পর তারা ইরানের ১ হাজার ৭শ’ বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযানের পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের ১৫টি দেশে।

বিষয়:ইরানমার্কিন সেনামোজতবা খামেনি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…