বাংলাদেশ

কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিককে বাধা দেয়ার ঘটনার তদন্ত হবে: ধর্ম উপদেষ্টা

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তি ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যান্য সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীতে কওমি উদ্যোক্তা সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনে একজন নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেয়ার ঘটনার তদন্ত করা হবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক ঢুকতে না দেয়ার ঘটনা আমি জানতাম না। উদ্যোক্তা (আয়োজক কর্তৃপক্ষ) জানিয়েছেন এধরনের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হবে। জয়পুরহাটে নারী ফুটবল খেলতে না দেওয়ার ঘটনা স্থানীয় প্রশাসন খতিয়ে দেখবে।

বিষয়:কওমি উদ্যোক্তা সম্মেলনধর্ম উপদেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…