চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেইফহোমে জিজ্ঞাসাবাদে শেখ হাসিনাকে যে দায় দিলেন পলক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 19, ডিসেম্বর 2024
- সেমি লিড, অপরাধ, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

Advertisements

জুলাই-আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সেইফহোমে জিজ্ঞাসাবাদে পলক এ তথ্য দিয়েছেন বলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এদিকে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৩০ ডিসেম্বর, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফিকে ২৬ ডিসেম্বর ও শাহিল ইসলামকে ২৯ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসাথে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগের বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে কিনা, এ সংক্রান্ত আবেদনের শুনানি ২০ জানুয়ারি ঠিক করেছেন আদালত। পৃথক ৪ টি আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন তিন সদস্যের ট্রাইব্যুনাল।

এর আগে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং এনটিএমসি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং কাশেমপুর কারাগার থেকে হাজির করা হয় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি,  ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুর ইসলাম, ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে।

ট্যাগ: ইন্টারনেটচিফ প্রসিকিউটরপলকশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্ড ফ্লু আতঙ্কে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

পরবর্তী

ই-ভিসা চালুর আগে ভিসা স্টিকার সেবা বন্ধ রাখবে থাই দূতাবাস

পরবর্তী

ই-ভিসা চালুর আগে ভিসা স্টিকার সেবা বন্ধ রাখবে থাই দূতাবাস

মিয়ানমার নিয়ে বৈঠকে ৩ দেশের সব হিসাব-নিকাশ!

সর্বশেষ

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু, শ্রদ্ধা ও স্মরণে একুশের চেতনা

ফেব্রুয়ারি 1, 2026

৪৯৬ রানের ম্যাচে কিষাণের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় ভারতের

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version