আন্তর্জাতিক

রাফাহতে অভিযান বন্ধে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

গাজা থেকে ইসরায়েলি আক্রমণের ধোঁয়া ও বিস্ফোরণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা থেকে ইসরায়েলি আক্রমণের সময় ধোঁয়া ও বিস্ফোরণের ছবি, যা যুদ্ধের পরিস্থিতি দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) রাফাহ শহরের মানবিক পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে অভিহিত করে ইসরায়েলকে অবিলম্বে শহরটিতে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ​​​​​​​ দিয়েছে।

ডয়েচ ভেলে জানিয়েছে, একইসাথে ইসরায়েলকে তদন্তকারীদের গাজা উপত্যকায় নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছে আদালত। এই আদেশের পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে এক মাসের মধ্যে আদালতে অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

এই আদেশের পক্ষে ১৩ জন বিচারক ভোট দিয়েছেন, বিপক্ষে ছিলেন দুই জন। আদালত বলেছে, ২৮ মে এর মধ্যে প্রায় আট লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। বেসামরিক নাগরিকদের ঝুঁকি কমাতে বা প্রয়োজনীয় খাবার, পানি বা আশ্রয় দেওয়ার জন্য ইসরায়েলি প্রচেষ্টা পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেছে আদালত।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ মানার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তবে রায় বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনও পুলিশ বা সামরিক বাহিনী নেই।

এই রায় চলাকালীন ইসরায়েল আগেই বলেছে, কোনো রায়েই তাদের অভিযানের সিদ্ধান্তে ব্যত্যয় ঘটবে না৷ রাফাহতে চালানো অভিযান সম্পর্কে দেশটির সরকার বরাবরই বলে এসেছে যে হামাস জঙ্গিদের কাছ থেকে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে।

উল্লেখ্য, এই বছর এ নিয়ে তৃতীয়বার গাজায় মৃত্যু ও দুর্ভোগ কমানোর জন্য আন্তর্জাতিক বিচার আদালত আদেশ জারি করলো।

বিষয়:ইসরায়েলগাজারাফাহ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…