বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ

বাংলাদেশের একজন প্রবীণ নেতা, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ বাংলাদেশি নেতা একটি পোর্ট্রেট ছবি, তিনি হাসিমুখে দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ আজ বৃহস্পতিবার ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে। 

বুধবার ৭ আগস্ট সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বা রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে।

এদিকে প্যারিসে চিকিৎসা গ্রহণ শেষে আজ ঢাকা সময় দুপুর ২ টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, মঙ্গলবার ৬ আগস্ট রাতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্রজনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করার দাবি ওঠে।

বিষয়:অন্তর্বর্তীকালীনঅন্তর্বর্তীকালীন সরকারশপথসরকার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…