কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে তীব্র দাবদাহ

তীব্র দাবদাহে ছাতা ও গামছা ব্যবহার করে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে তীব্র দাবদাহে একজন ব্যক্তি ছাতা ও গামছা ব্যবহার করে রোদ থেকে রক্ষা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জ জেলায় তীব্র দাবদাহ বিরাজমান রয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) বিকাল ৩টায় জেলার নিকলী আবহাওয়া অফিসের ধারণকৃত তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে তীব্র দাবদাহ অতিষ্ঠ জনজীবন। দাবদাহে নাজেহাল অবস্থা কর্মজীবী ও সাধারণ মানুষেরা। সব থেকে বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে গরম উপেক্ষা করে বের হলেও গরমে তাদের অনেকেরই হাঁসফাঁস অবস্থা।

বিশেষ করে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ খেটে-খাওয়া মানুষের জন্য দুর্বিষহ অবস্থা তৈরি করেছে এই তাপপ্রবাহ। গরমে রমজান মাসে রোজা রেখে অনেকেই কষ্ট করছেন।

বিষয়:কিশোরগঞ্জতাপমাত্রাতীব্র দাবদাহ
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…