চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ১৬, মার্চ ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। সার্কুলার অনুযায়ী, ঈদের দিন ছাড়া আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও বুথ প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে। এই ব্যবস্থা সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনেও প্রযোজ্য হবে।

এছাড়া তৈরি পোশাক শিল্পঘন এলাকায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে আগামী ১৮ ও ১৯ মার্চ বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে। এসব দিনে সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের নির্ধারিত ব্যাংক শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। গ্রাহকদের সঙ্গে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বন্দর এলাকায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্দরসংলগ্ন ব্যাংক শাখাগুলোতে লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারণ করবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে যদি ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়, সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের ছুটিব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

মার্চ ১৬, ২০২৬

জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ড্রোন হামলায় সাময়িকভাবে বন্ধ দুবাই বিমানবন্দর

মার্চ ১৬, ২০২৬

খালখনন কর্মসূচির মধ্য দিয়ে দেশ গড়ার কর্মসূচি শুরু করলাম: প্রধানমন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন

পেন্টাগনের অন্দরে অস্বস্তি, ইরানে সেনা মোতায়েন নিয়ে নৈতিক দ্বন্দ্বে মার্কিন সেনারা

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT