বিনোদন

নেটদুনিয়ায় ঝড় তুলেছে বিজয়-রাশমিকার সংগীত সন্ধ্যা

নেটদুনিয়ায় ঝড় তুলেছে বিজয়-রাশমিকার সংগীত সন্ধ্যা

বর্তমানে বিনোদন জগতের সবচেয়ে চর্চিত বিষয় বিজয় দেবরাকোণ্ডা এবং রাশমিকা মান্দানার বিয়ে। সম্প্রতি উদয়পুরের আইটিসি মেমেন্টোসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। বেশ রাজকীয় পরিবেশে এই জনপ্রিয় তারকা জুটির বিয়ের পর্ব সম্পন্ন হয়েছে।

তবে তাদের প্রাক-বিবাহ অনুষ্ঠানের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে ‘সংগীত সন্ধ্যা’, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

বিজয় ও রাশমিকা উভয়েই মঙ্গলবার (৩রা মার্চ) সকালে নিজেদের সমাজমাধ্যমে সংগীত সন্ধ্যার ছবি, ভিডিও সামনে আনেন। ২৪ ফেব্রুয়ারি ছিল এই সংগীত অনুষ্ঠানে। যেখানে বিজয়ের জন্য একটি বিশেষ নাচের পারফরম্যান্স উপহার দেন রাশমিকাকে। তিনি তার ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা ২’-এর জনপ্রিয় গান ‘আঙ্গারোঁ’-তে পারফর্ম করেন।

INSIDE Vijay and Rashmika's dreamy SANGEET night: from temple motifs to dancing till 4am

রাশমিকার নাচে বিজয় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। অনুষ্ঠানের প্রবেশপথে তাদের বিশাল ব্যানার এবং পোস্টার দিয়ে সাজানো হয়েছিল, যা অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করেছিল।

সংগীত সন্ধ্যার আরও একটি আবেগঘন মুহূর্ত ছিল যখন বিজয়ের মা, মাধবী দেবরাকোণ্ডা, রাশমিকাকে তাদের পরিবারের ঐতিহ্যবাহী সোনার বালা উপহার দেন। এই উপহারের মাধ্যমে পরিবারের পক্ষ থেকে নতুন সদস্যকে বরণ করে নেওয়ার রীতি পালন করা হয়।


বিজয় সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “সেই রাতে আমরা হেসেছি যতক্ষণ না আমাদের চোখে জল এসেছিল, নাচতে নাচতে আমাদের পায়ে ব্যথা হয়ে গিয়েছিল, সবার কথা এবং বিস্ময়ের অনুভূতি শুনেছি যতক্ষণ না আমাদের চোখ থেকে জল ঝরেছে।”

Rashmika Vijay Sangeet: रश्मिका को गोद में उठाकर झूमे विजय देवरकोंडा, घुटनों पर बैठ किया प्रपोज, संगीत नाइट की तस्वीरें वायरल | Rashmika mandanna special performance with ...

উদয়পুরের রাজকীয় আবহে ২৬ ফেব্রুয়ারি সকালে তেলুগু রীতি মেনে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর এই দম্পতি পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করেছেন। তাদের এই বিবাহ অভিযানকে ভক্তরা ভালবেসে ‘ভিরোশ’ নামে ডাকছেন। বিয়ের মূল অনুষ্ঠানে বিজয় এবং রাশমিকা বিশ্বখ্যাত ডিজাইনার অনামিকা খান্নার পোশাকে সেজেছিলেন।- পিঙ্কভিলা

বিষয়:বিজয় দেবরাকোণ্ডারাশমিকা মান্দানা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…