রাজনীতি

তথ্য উপদেষ্টার মন্তব্য কোনো হীন উদ্দেশে দেওয়া: রিজভী

তথ্য উপদেষ্টার মন্তব্যের সময় রিজভী সাংবাদিকদের সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য উপদেষ্টার মন্তব্যের সময় রিজভী সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ‘১/১১’র পদধ্বনি শোনা যাচ্ছে’ এমন মন্তব্য কোনো হীন উদ্দেশ্যে দেওয়া হয়েছে। কোনো দায়িত্বশীল জায়গায় থেকে এমন বক্তব্য দেওয়া উচিত না।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ১৬ বছরের নির্মম যন্ত্রণার ভয়ংকর পরিণতি হয়েছে ৫ আগস্ট। এটি শোক ও আনন্দ এবং গণতন্ত্রের বিজয়ের দিন। বিগত দিনে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে, তাদের সঙ্গে কোনো ভদ্রতা পর্যন্ত দেখায়নি আওয়ামী লীগ সরকার।’

একটা যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদ বিএনপির এই নেতার।

রুহুল কবির রিজভী বলেন, ‘জীবন দিয়ে রচিত হয়েছে এক ঐতিহাসিক দিন। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। এটা এক অগ্নিময় অধ্যায়। গণতন্ত্রের নতুন দিগন্তের সূর্য উঠেছে ৫ আগস্ট।’

বিষয়:তথ্য উপদেষ্টা মাহফুজ আলমনয়াপল্টনযুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…