ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো দেশটিতে পানি ঘেরা ভাসমান দ্বীপপুঞ্জে নুসানতারা নামে একটি নতুন রাজধানী শহর গড়ে তোলার চেষ্টা করছেন।
পরিবেশ বান্ধব এই শহরটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার চেষ্টারত উন্নয়নশীল দেশগুলোর অন্যান্য মেগাসিটিগুলোর জন্য এটি একটি সবুজ দৃষ্টান্ত হয়ে উঠতে যাচ্ছে৷ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো জানান, “আমরা একটি নতুন কাজের নীতি, নতুন মানসিকতা, নতুন সবুজ অর্থনীতি চাই।”
জলবায়ু বিশেষজ্ঞরা প্রকল্পটিকে একটি সাহসী প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। এই প্রকল্পটি বিশ্বের অন্যান্য মেগাসিটিগুলোর জন্যও একটি পরীক্ষামূলক উদাহারণ, যারা দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন নিয়ে লড়াই করছে। প্রেসিডেন্ট জোকো আগামী আগস্টেই নতুন এই রাজধানীর উদ্বোধন করতে চাইছেন।
উল্লেখ্য বন উজাড়, অত্যধিক জনসংখ্যা এবং বিশুদ্ধ পানির জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে মাটির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ার ফলে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা। আর তাই রাজধানী স্থানান্তরের মত সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট।







