প্রতিবছর বর্ষায় ফারাক্কার বাঁধের পানি ছাড়ার সময় বাংলাদেশকে জানানো হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি বলে দাবি করেছে ভারত।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ফারাক্কা ব্যারেজ থেকে পানি ছাড়া নিয়ে সব ধরণের প্রতিবেদন আমাদের চোখে পড়েছে। বর্ষার মৌসুমে গঙ্গার উপরিভাগের এলাকায় বেশি বৃষ্টি হলে ফরাক্কায় পানি বেড়ে যায় তখন বাঁধ খুলে দেয়া স্বাভাবিক বিষয়।
তিনি আরও বলেন, ফারাক্কা কোনো ড্যাম নয়, এটা ব্যারাজ। এটা একটা কাঠামো, যা ফারাক্কা ক্যানালে ৪০ হাজার কিউসেক পানি ধারা বজায় রাখে। ৪০ হাজার কিউসেকের অতিরিক্ত জল যাতে বাংলাদেশে যেতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, বাঁধ ছাড়ার আগে নিয়ম মেনে বাংলাদেশের যৌথ নদী কমিশনের সাথে যোগাযোগ করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমারা অনেক ভুয়া ভিডিও দেখছি যা শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ছড়ানো হচ্ছে।
সূত্র: ডয়েচেভেলে (ডিডব্লিউ)









