অপরাধ

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় পণ্য জব্দ

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় পণ্য জব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় পণ্য জব্দ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফেনীর পরশুরামে স্থানীয় যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় ২১১ পিস ভারতীয় থ্রি-পিস জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

যুবদল নেতা জিহাদ আহমেদ উপজেলার চিথলিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। জিহাদ চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় পুলিশের এসআই মোস্তাফা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে জিহাদ আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন।

জানা যায়, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিহাদের ঘর থেকে ১১ গাইড (২১১ পিস) ভারতীয় থ্রি-পিস উদ্ধার করে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) ফুলগাজীতে ভারতীয় অবৈধ পণ্য বোঝাই পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহতসহ ভারতীয় শাড়ি জব্দের ঘটনায় পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

বিষয়:ফেনীভারতীয় পণ্য জব্দযবদল নেতা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…