ক্রিকেট

রোহিতের ফিফটি, বড় জয় দিয়ে আসর শুরু ভারতের

ভারতের ক্রিকেটার রোহিত শর্মা ব্যাটিং করে ফিফটি করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ক্রিকেটার রোহিত শর্মা ব্যাটিং করে ফিফটি করেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বল হাতে আগেই কাজটা সহজ করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া-আর্শদীপ সিং ও জাসপ্রীত বুমরাহরা। শতরানের আগে আইরিশদের গুটিয়ে দিয়ে বড় জয়ের পথটা সহজ করেছেন। ব্যাট হাতে বাকী কাজটা সেরেছেন রোহিত শর্মা ও রিশভ পান্ট। ভারতীয় অধিনায়কের ফিফটিতে ৮ উইকেট আয়ারল্যান্ডকে হারিয়ে আসর শুরু ভারতের।

নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে আইরিশদের আগে ব্যাটে আমন্ত্রণ জানায় ভারত। হার্দিক পান্ডিয়া-আর্শদীপ সিংদের দাপুটে বোলিংয়ে ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে নেমে ৪৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।

শতরান লাগোয়া লক্ষ্যে নেমে উড়ন্ত শুরু এনে দেন রোহিত। তবে ব্যর্থ হয়ে ফিরে যান বিরাট কোহলি। ৫ বলে ১ রান করেন তারকা ব্যাটার। ১০ম ওভারের পঞ্চম বলে ফিফটি পূর্ণ করেন রোহিত। পরের বলে দুই রান পূর্ণ করার পর কাঁধে অস্বস্তিবোধ করেন ভারতের অধিনায়ক। চারটি চার ও তিনটি ছক্কায় ৩৭ বলে ৫২ রান করেন।

সূর্যকুমার যাদবও ব্যর্থ হয়েছেন ৪ বলে ২ রান করে ফিরে যান। পরে শিভম দুবেকে নিয়ে জয় নিশ্চিত করেন রিশভ পান্ট। তিনটি চার ও দুটি ছক্কায় ২৬ বলে ৩৬ রান করেন পান্ট।

আইরিশদের হয়ে মার্ক অ্যাডাইর ও বেন হোয়াইট একটি করে উইকেট নেন।

এর আগে আয়ারল্যান্ডকে ব্যাটে পাঠিয়ে শুরু থেকে চেপে ধরে ভারত। ৫০ রানেই আট ব্যাটারকে ফেরায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। সাতে নামা গ্যারেথ ডেলানে একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নেন। জশ লিটলের সঙ্গে ২৭ রানের জুটি পর বেন হোয়াইটকে নিয়ে আরও ১৯ রান যোগ করে রানআউট হয়ে ইনিংসের ইতি টানেন।

দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৬ রান করেন ডেলানে। ১৩ বলে ১৪ রান করেন জশ লিটল। এছাড়া কার্টিস ক্যাম্ফের ৮ বলে ১২ রান এবং লোরকান টাকার ১৩ বলে ১০ রান করেন।

ভারতের হার্দিক পান্ডিয়া তিনটি, আর্শদীপ এবং জাসপ্রীত বুমরাহ দুটি করে উইকেট নেন।

বিষয়:আয়ারল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রোহিতলিড স্পোর্টসহার্দিক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…