ক্রিকেট

টি-টুয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল এখন সিলেটে

বাংলাদেশ ক্রিকেট দল সিলেটে পৌঁছেছে, খেলোয়াড়রা স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল সিলেটে পৌঁছানোর সময় খেলোয়াড়রা স্বাগত জানানো হচ্ছে, দর্শক ও কর্মকর্তাদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ভারতের নারী দল সিলেট পৌঁছেছে। মঙ্গলবার দুপুরে টিম হোটেলে অতিথি খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ দল সিলেটে অনুশীলন শুরু করেছে আগেই। সিরিজের সবগুলো ম্যাচই হবে চায়ের শহরে।

আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু সিরিজের প্রথম ম্যাচ।

বিশ্বকাপের বছরে হারমানপ্রীত কৌরের নেতৃত্বে পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে এসেছে ভারত। ৫ ম্যাচের জন্য সফরকারী স্কোয়াডে রয়েছেন ১৬ ক্রিকেটার।

উইমেন’স প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে এসেছেন সাজানা সাজিভান ও সোবহানা আশা। দলে ফিরেছেন দায়ালান হেমলাথা ও রাধা যাদব। পিঠের চোটে বাদ পড়েছেন জেমিমা রদ্রিগেজ।

গতবছরের জুলাইয়ে দুই ফরম্যাটেই বাংলাদেশে সিরিজ খেলে যায় প্রতিবেশী দেশের নারী দলটি। ৯ মাস বাদে আবার সফরের কারণ এবছর টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সিরিজটির কারণে বিশ্বকাপের আগে দুদলেরই হবে জুতসই প্রস্তুতি।

ভারত স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দায়ালান হেমলাথা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্বস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রাকার, আমাঞ্জত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং, তিতাস সাধু।

বিষয়:টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-ভারতলিড স্পোর্টসসিলেট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…