ক্রিকেট

সব ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রোহিতের ভারত

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ জিততে হবে ভারতকে। নাগপুরে মাত্র আড়াই দিনে শেষ হওয়া ম্যাচে জয় দিয়ে দুর্দান্ত শুরু করেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যবাহিনী। তারপর সুখবর এলো ভারতের জন্য, প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে রোহিত শর্মার দল।

শুভমন গিলের দুর্দান্ত পারফরম্যান্সে জানুয়ারিতে ওয়ানডে সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। ওই সিরিজ দিয়ে একদিনের ফরম্যাটে শীর্ষে উঠে এসেছে রোহিত শর্মার ভারত। টি-টুয়েন্টিতে আগে থেকেই শীর্ষে তারা।

বোর্ডার-গাভাস্কার সিরিজে দুই ইনিংস ব্যাট করতে হয়নি স্বাগতিক ভারতকে। প্রথম ইনিংসে স্পিনে জাদেজা, ব্যাটে রোহিত এবং দ্বিতীয় ইনিংসে বলে অশ্বিনের তোপে ডুবেছে অস্ট্রেলিয়া।

আসছে জুনে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যাতে খেলতে অস্ট্রেলিয়াকে ৩-১ বা ৩-০ ব্যবধানে হারাতে হবে, যার প্রাথমিক কাজটা নাগপুরে সেরে রেখেছে ভারত।

বিষয়:অশ্বিনঅস্ট্রেলিয়াআইসিসিজাদেজাভারতরোহিত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…