আন্তর্জাতিক

ভয়াবহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিলো ভারত, জানা গেল শুরুর সময়

বন্যার পানিতে ডুবে গেছে শহরের বাড়ি ও রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পূর্বাভাস অনুযায়ী প্রবল বৃষ্টিপাতের কারণে শহর ও আশেপাশের এলাকা জলমগ্ন হয়ে গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি মাসে (সেপ্টেম্বর) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে ভারত। এই বৃষ্টি গত ৫০ বছরের গড়ের চেয়ে ১০৯ শতাংশ বা দ্বিগুণেরও বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ভারতের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, আগস্টের ভারী বৃষ্টির চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হতে পারে মধ্য সেপ্টেম্বরের পর থেকে ১৫ দিনে।

ভারতীয় সংবাদমাধ্যম জিও নিউজটিভির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির আবহাওয়া দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের ফলে গ্রীষ্মকালীন ফসল ধান, তুলা, সয়াবিন, ভুট্টা এবং ডালের অনেক ক্ষতি হতে পারে। যা সাধারণত মধ্য সেপ্টেম্বরের পর থেকে কাটা শুরু হয়।

ফসলের ক্ষতির ফলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হতে পারে। তবে বৃষ্টির ফলে মাটির আর্দ্রতাও বেশি হতে পারে, যা শীতকালীন ফসল যেমন গম, সরিষা এবং ছোলার বপনে সহায়ক হতে পারে।

গম, চিনি এবং চাল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। অত্যধিক বৃষ্টিপাতের কারণে এসব শস্যের উৎপাদন ব্যাহত হলে এসব পণ্যের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে নয়াদিল্লি।

ভারতে জুলাই মাসে গড়ের চেয়ে ৯ শতাংশ বেশি বৃষ্টিপাতের পর, আগস্টে ১৫ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে দেশের উত্তর-পশ্চিম ও মধ্য অঞ্চলের অনেকগুলো রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেয়। ১ জুন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশে গড়ের চেয়ে ৬ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রায় সাড়ে তিন ট্রিলিয়ন অর্থনীতির প্রাণশক্তির দেশ ভারতে বর্ষাকালের পানি জলাধার এবং জলাশয়গুলোকে ভরে রাখতে সহায়তা করে। সেপ্টেম্বরের পূর্বাভাস থেকে জানা গেছে, রাজস্থান এবং গুজরাটে ভারী বৃষ্টিপাত শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।

বিষয়:আবহাওয়ার পূর্বাভাসবৃষ্টিবৃষ্টির পূর্ভাবাসভয়াবহ বৃষ্টিভারী বৃষ্টিপাত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…