বিনোদন

স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় যা থাকছে

দিনভর সিনেমা নাটকের পাশাপাশি থাকছে আরো যতো আয়োজন

স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাচ্ছে দুইজন অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনের জন্য তৈরি ছবি, যেখানে দুইজন অভিনেতা-অভিনেত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। দিবসটিকে কেন্দ্র করে দিনভর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই।

সেই ধারাবাহিকতায় এবারের স্বাধীনতা দিবসের সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’তে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গান।

সকাল ৯টা ৪৫ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব, উপস্থাপনা করেছেন ফরিদুর রেজা সাগর।

দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে অনন্যা রুমার প্রযোজনায় ফ্রেশ প্রিমিয়াম টি ‘তারকা কথন’ এর বিশেষ পর্ব। দুপুর ১টা ৫ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘দুঃসাহসী খোকা’।

এদিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাহিদুল ইসলাম ও নূর ইমরান মিঠুর রচনা ও নূর ইমরান মিঠুর পরিচালনায় বিশেষ নাটক ‘আধাঁরে আভা’। নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সজল ও জাকিয়া বারী মম।

রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘বিপন্ন প্রকৃতি ১৯৭১’।

বিষয়:নাটকমুকিত মজুমদার বাবুমুশফিকুর রহমান গুলজারলিড বিনোদনসিনেমাস্বাধীনতা দিবস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…