বাংলাদেশ

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত: আইএসপিআর

নৌবাহিনীর জাহাজের ছবি, স্বাধীনতা দিবসে উন্মুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর জাহাজটি সমুদ্রে চলাচল করছে, স্বাধীনতা দিবসে নৌবাহিনী জাহাজ উন্মুক্ত করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল এবং চাঁদপুর জেলায় সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকা সদরঘাটে বানৌজা অতন্দ্র, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে অদম্য, চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে প্রত্যাশা, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাটে চিত্রা, মোংলা দিগরাজ নেভাল বার্থে কপোতাক্ষ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে যমুনা এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মেঘনা সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

বিষয়:নৌবাহিনীস্বাধীনতা দিবস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…