চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৬
প্রবাস সংবাদ
A A
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাধীনতা দিসব উদযাপন।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাধীনতা দিসব উদযাপন।

হাজার মাইল দূরে প্রবাসে থেকেও হৃদয়ে লাল-সবুজের ভালোবাসা ধারণ করে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা আয়োজন করেন এক আন্তরিক মতবিনিময় সভা ও দেশাত্মবোধক গানের আসর। গত ২৬ মার্চ বিকালে যুক্তরাষ্ট্রের রাস্টন শহরে অবস্থিত ক্যাম্পাসের ‘ওয়াচ টাওয়ার’ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন। আয়োজনটি ছিল সাদামাটা, তবে আবেগঘন প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ খুঁজে পাওয়ার এক আন্তরিক প্রয়াস।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি এবং দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও তৎকালীন বিডিআর সদস্যদের আত্মত্যাগের কথা।

শিক্ষার্থীরা জানান, প্রবাসে পড়াশোনার চাপে অনেক সময় জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন করা কঠিন হয়ে পড়ে। তবুও তারা একত্রিত হয়ে অন্তত কিছু সময় দেশের কথা বলা এবং গান গাওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছেন। সকল রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে তারা ঐক্যবদ্ধভাবেই দিনটি উদযাপন করেন।

অনুষ্ঠানে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এবং ‘তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি’—এমন দেশাত্মবোধক স্লোগান ও গানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রবাসের মাটিতে যেন ক্ষণিকের জন্য জীবন্ত হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশি শিক্ষার্থীযুক্তরাষ্ট্রলুইজিয়ানা টেক ইউনিভার্সিটিস্বাধীনতা দিবসস্বাধীনতা দিবস উদযাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাধীনতা দিসব উদযাপন।

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালন

মার্চ ২৭, ২০২৬

কানাডায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৭, ২০২৬

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক বাংলাদেশের

মার্চ ২৭, ২০২৬

পদ্মায় বাস ডুবি: তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

মার্চ ২৭, ২০২৬

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার ঘটনায় দুই শুটার গ্রেফতার

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT