জনপদ

রাজধানীতে যানবাহনের গতি গড়ে ঘণ্টায় ৪ কিলোমিটার!

ঢাকায় যানবাহনের দীর্ঘ সারি ও মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি ও মানুষের ভিড়, যানজটের কারণে গতি কমে গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্যস্ততম নগরী ঢাকায় গত ১৬ বছরে যানবাহনের গতি কমেছে ১৯ শতাংশ। ২০০৭ সালে গড়ে ঘণ্টায় ২৩ কিলোমিটার গতিতে গাড়ি চললেও ২০২৩ সালে তা এসে ঠেকেছে ৪ কিলোমিটারে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত ঢাকার ট্রাফিক জ্যাম; কোনো সমাধান এখনই সম্ভব শীর্ষক আলোচনা সভায় এ আই ট্রাফিক ডাটা বিশ্লেষক আবু আলম শুভম এসব বলেন।

তিনি জানান, ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ২ হাজারেরও বেশি রিকশা চলাচল করছে, যার কোনো লাইসেন্স নেই। দেশিয় প্রযুক্তির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে সহজেই ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান তিনি।

আলোচনা সভায় বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ উপস্থিত ছিলেন।

বিষয়:১৬ বছররাজধানী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…