জনপদ

তুচ্ছ ঘটনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

অভিযোগের সময় নারীর সঙ্গে পুরুষের ঝগড়া, হাসপাতালে পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের ভেতরে নারীর সঙ্গে পুরুষের ঝগড়া ও উত্তেজনা, পরিস্থিতি উত্তপ্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম রোমানা আক্তার। তিনি মুন্সিগঞ্জ সদরের বাঘাইকান্দি এলাকার রুহুল আমিনের মেয়ে এবং একই এলাকার নাদিম হোসেনের স্ত্রী।

রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নাদিম হোসেনের মা ও বোনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, রক্তাক্ত অবস্থায় রোমানাকে উদ্ধার করে স্বজনরা দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, পারিবারিক তুচ্ছ ঘটনায় স্বামী নাদিম হোসেন তার স্ত্রী রোমানা আক্তারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নাদিম হোসেনের মা আসমা বেগম ও বোন আঁখি বেগমকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনায় ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়:তুচ্ছ ঘটনামুন্সিগঞ্জস্ত্রীকে হত্যা
প্রতিবেদক

রাসেল মাহমুদ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…