কিশোরগঞ্জ

স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের কবজি বিচ্ছিন্ন

নেতার মুখাবয়ব, sunglasses পরা, শান্ত ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ নেতার ছবি, তিনি sunglasses পরা, শান্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছেন, প্রাকৃতিক পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছুরি দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন (৩৮) এর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ধূলদিয়া বাজারের আগে মুচিপাড়া সংলগ্ন গ্রাম পুলিশ মুর্শিদ মিয়ার বাড়ি সামনে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম নয়ন সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধূলদিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন চেয়ারম্যান পুত্র নয়ন। পথে ধূলদিয়া বাজারের আগে মুচিপাড়া সংলগ্ন গ্রাম পুলিশ মুর্শিদ মিয়ার বাড়ি সামনে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে নয়নের দুটি হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়নের দুই হাতের কবজি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

বিষয়:কিশোরগঞ্জবিচ্ছিন্নস্বেচ্ছাসেবকস্বেচ্ছাসেবক লীগ
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…