আন্তর্জাতিক

প্রস্রাব পান করিয়ে দুই শিশুকে নির্যাতন!

দুই শিশুকে নির্যাতনের দৃশ্য, একজন শিশু পান করানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিশুকে নির্যাতনের দৃশ্য, একজন শিশু পান করানো হচ্ছে, ঘটনাটি চ্যানেল আই অনলাইন সংবাদে প্রকাশিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় ১০ এবং ১৫ বছর বয়সী দুই নাবালক ছেলেকে চুরির অভিযোগে সন্দেহে করে প্রস্রাব পান করিয়ে নির্যাতন করা হয়েছে। তাদের মলদ্বারেও মরিচ ঘষে এবং কিছু অজ্ঞাতনামা ইনজেকশন দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বালক দুজনের উপর নির্যাতনের ভিডিওতে দেখা গেছে, ছেলেদের সবুজ মরিচ খেতে দেয়া হয়েছে এবং বোতলে প্রস্রাব ভরে তা পান করতে বাধ্য করা হয়েছে। ভিডিওতে একদল লোককে তাদের গালিগালাজ করতে শোনা যায় এবং তারা তা না করলে তাদের মারধর করার হুমকি দেয়। মূলত টাকা চুরির অভিযোগে তাদের সাথে এই নির্যাতন করা হয়।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, ছেলেদের হাত তাদের পরনে থেকে প্যান্ট দিয়ে পিঠের সাথে বাঁধা এবং মুখ মাটির দিকে ঘুরানো। যখন একজন লোক তাদের মলদ্বারে মরিচ ঘষে তখন ছেলেরা ব্যথায় চিৎকার করছিল। তাদেরও হলুদ রঙের তরল দিয়ে ইনজেকশন দেয়া হয়।

৪ আগস্ট তোলা ভিডিওটি জেলার পাথরা বাজার থানা এলাকার কনকাটি চৌরাহার কাছে আরশান চিকেন শপের।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ বলেছেন, তারা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত দুই শিশুর বিরুদ্ধে আপত্তিকর আচরণের ভিডিওটি অবিলম্বে আমলে নিয়েছে এবং আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করেছে। তারা হামলার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করেছে এবং তাদের মধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।

 

বিষয়:ভারতশিশু নির্যাতন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…