অন্যান্য খেলা

সার্চ কমিটি থেকে ইমরোজের অপসারণ দাবি

অফিসে একত্রিত হয়ে ইমরোজের অপসারণের জন্য দাবি জানাচ্ছেন কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে একত্রিত হয়ে ইমরোজের অপসারণের জন্য দাবি জানাচ্ছেন কর্মীরা, একটি আলোচনাসভা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই কমিটির সদস্য সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদকে অপসারণের দাবি উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে মানববন্ধন করে দাবি তোলে বাংলাদেশ হকি খেলোয়াড় কল্যাণ সমিতি। মানববন্ধনে সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকদের অনেকে উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। মানববন্ধনের ব্যানারে ইমরোজকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বাংলাদেশ হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রাসেল খান বাপ্পির স্বাক্ষরিত স্মারকলিপি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক শামসুল আলমের হাতে তুলে দেয়া হয়। আগামী সপ্তাহে ক্রীড়া উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাত করতে চেয়েছেন তারা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বর্তমানে দুবাইতে রয়েছেন।

এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তরফদার মো. রুহুল আমিনের প্রার্থিতা ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় ব্যাপক সমালোচনার শিকার হন কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা মহিউদ্দিন বুলবুল। পরে তাকে সার্চ কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

দেশের ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সরকারের কাছে উপস্থাপনের জন্য গত ২৯ আগস্ট ক্রীড়া সংগঠক জোবায়েদুর রহমান রানাকে আহবায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।

বিষয়:ইমরোজজাতীয় ক্রীড়া পরিষদলিড স্পোর্টসসার্চ কমিটিহকি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…