চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজাকে নিয়ে ফিফার পোস্ট, যা জানাল বাফুফে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ন ০১, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে লাল-সবুজ জার্সিতে দেখার প্রহর গুনছেন ফুটবল ভক্তরা। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য কয়েকটি ধাপও ইতিমধ্যে পার হয়েছে তার। এরমধ্যেই লেস্টার সিটি তারকাকে নিয়ে পোস্ট করেছে ফিফা।

পহেলা অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা দিয়েছেন হামজা চৌধুরী। এদিন ফিফার একটি ভেরিফায়েড ফেসবুক পেজ ‘ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ’তে হামজাকে নিয়ে পোস্ট দেয়া হয়েছে। লেস্টার সিটি ডিফেন্ডারের ছবি দিয়ে বাংলায় শিরোনাম লেখা হয়েছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।’

ফিফার এমন পোস্টের পর প্রশ্ন জেগেছিল বাংলাদেশের জার্সিতে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন কিনা হামজা। তবে বাফুফে বলছে, মূলত জন্মদিন বলেই এমন পোস্ট দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘হামজা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছে, ওর জন্মদিন উপলক্ষে ফিফা পোস্ট দিয়েছে। কিন্তু, ও বাংলাদেশের হয়ে খেলবে এরকম কোনো অনুমোদন আমরা পাইনি। সর্বশেষ আপডেট ছিল, আমরা আবেদন করেছি, ওটার ফিডব্যাক এখনও পাইনি।’

হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়ার প্রথমধাপ ছিল তার বাংলাদেশি পাসপোর্ট করানো। জুনে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করেছিলেন। গত ২৩ আগস্ট পাসপোর্ট হাতে পান তিনি। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠিয়েছিল বাফুফে। সেখানেও অনুমোদন মিলেছে। পরে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে অনুমোদনের জন্য আবেদন করেছে বাফুফে। আশা করা যাচ্ছে, দ্রুতই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানএফএফিফাবাফুফেলিড স্পোর্টসলেস্টার সিটিহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

মার্চ ৯, ২০২৬

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT