চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষার চাপে দ্বাদশ শ্রেণির ছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পরীক্ষার অতিরিক্ত চাপ নিতে না পেরে সুইসাইড নোট লিখে পরীক্ষার আগেই আত্মহত্যা করেছেন দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ভারতের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের (জেইই) এক পরীক্ষার্থী। নিহারিকা সিং নামক ওই পরীক্ষার্থীর বয়স ১৮ বছর।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের কোটার বোরখেদা এলাকার বাসভবন থেকে নিহারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই) জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও, পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নীহারিকার দেহের সঙ্গে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নীহারিকা তার সুইসাইড নোটে লিখেছেন, মা এবং বাবা, আমি জেইই পরীক্ষায় অংশ নিতে পারব না। তাই আমি আত্মহত্যা করছি। আমি হেরে গেছি। আমি সবচেয়ে খারাপ মেয়ে। দুঃখিত মা এবং বাবা। আমার কাছে আর কোন উপায় ছিলো না।

নীহারিকা তার বাবা সাথে কোটায় থাকতেন। তার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। ভারতের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জেইই পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তিনি দ্বাদশ শ্রেণির পুনরাবৃত্তি করছিলেন। দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা পড়ালেখা করা সত্ত্বেও তিনি পরীক্ষায় অংশগ্রহণ করাটাকে চ্যালেঞ্জ মনে করছিলেন।

এই ঘটনাটি জানুয়ারিতে ভারতে ঘটে যাওয়া দ্বিতীয় আত্মহত্যার ঘটনা। এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গত বছর ভারতে এমনই একটি আত্মহত্যার ঘটনার পর শিক্ষার্থীদের হতাশা ও মানসিক চাপ থেকে রক্ষা করতে কোচিং ইনস্টিটিউট এবং জেলা প্রশাসনকে নির্দেশনা জারি করা হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আত্মহত্যাপরীক্ষার চাপভারতমানসিক চাপসুইসাইড নোট
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থনৈতিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প

মার্চ ২৪, ২০২৬

সব ঠিকঠাক, বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

মার্চ ২৪, ২০২৬

ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৩ সেনা নিহত

মার্চ ২৪, ২০২৬

এক-এগারোর ক্ষমতা দখলকারীদের বিচার চাইলেন শফিকুল আলম

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT