চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ৫৪ নেতাকর্মী আটক প্রসঙ্গে যা বললেন আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 25, মার্চ 2023
- সেমি লিড, অপরাধ
A A
Advertisements

বনানী ক্লাবে সম্প্রতি বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ যা করেছে বাংলাদেশে আইন মেনেই করছে ।

শনিবার ২৫ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওয়ারেন্ট ছাড়া নেতা-কর্মীদের আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেফতারের বিএনপির এমন অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, ওয়ারেন্ট ছাড়া কী কাউকে গ্রেফতার করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করেছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা বনানীতে কী ধরনের সন্ত্রাস বিরোধী কাজ করেছে জানতে চাইলে তিনি বলেন, আপনি এফআইআর দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের মামলা হয়েছে। এরপরও এটার বিষয়ে তদন্ত হবে, তদন্তের পরে আমরা এটা দেখে ব্যবস্থা নেব।

বিএনপি দাবি করেছে বিরোধী দলকে বাধা দিতেই এভাবে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, এমনটি নয়, মামলার কপি দেখলেই সব পরিষ্কার হবে।

রোববার ১৯ মার্চ দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বনানী ক্লাব থেকে মুন্সীগঞ্জ বিএনপির ৫৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ।

গ্রেপ্তারের পর সোমবার ২০ মার্চ তাদের বিরুদ্ধে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সোমবার ৫৪ জনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। তবে আসামিপক্ষ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক আইনজীবীকে জামিন দেন। অপর ৫৩ জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগ: আইজিপিবনানী ক্লাববিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কল্যাণময় রামাযান ২: রমজান ভালো কাজের মৌসুম

পরবর্তী

২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের রাতে প্রতিরোধকারী খোকনের বীরত্ব গাথা

পরবর্তী

২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের রাতে প্রতিরোধকারী খোকনের বীরত্ব গাথা

আরও ৪ লক্ষ সেনা নিয়োগ দিতে যাচ্ছে রাশিয়া

সর্বশেষ

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি 1, 2026

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ফেব্রুয়ারি 1, 2026

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version