খুলনা

‘জামায়াতের সাথে থাকলে সব ধর্মের মানুষের সম্পদ ও জানমাল নিরাপদে থাকবে’

ডা. শফিকুর রহমান

‘জামায়াতের সাথে থাকলে সব ধর্মের মানুষের সম্পদ ও জানমাল নিরাপদে থাকবে’

জামায়াতে ইসলামীর সাথে থাকলে সব ধর্মের মানুষের সম্পদ ও জানমাল নিরাপদে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার ২৭ জানুয়ারি বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতির কথা জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কথা দিয়েছিলাম কারও বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করবো না। আমাদের ওপর জুলুমের প্রতিশোধ নেবো না, আমরা কথা রেখেছি। তাই জামায়াত ইসলামীর সাথে থাকলে সব ধর্মের মানুষের সম্পদ ও জানমাল নিরাপদে থাকবে।

তিনি বলেন, সারা দুনিয়ায় শিল্প এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে যাচ্ছি। খুলনায় ৫৪ বছরে শিল্প মুখ থুবড়ে পড়েছে। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে নতুন করে বন্ধ হয়ে যাওয়া শিল্প চালু করা হবে, যুবক ও নারীদের কর্মসংস্থান করা হবে। মামা-খালু না দেখে ন্যায় ও সঠিক পন্থায় এই কর্মসংস্থান করা হবে।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতে ইসলামীডা. শফিকুর রহমাননির্বাচনী জনসভা
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…