রাজনীতি

আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের সাথে একাত্মতা জানিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, আশেপাশে অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের সাথে একাত্মতা জানিয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ। তবে বিশৃঙ্খলা করলে আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

রোববার (৪ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পেয়ে আজ সহিংসতা-সন্ত্রাস করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি। তাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলকারীরাও একাত্মতা ঘোষণা করেছে।

কোটা সংস্কারসহ সব দাবি মেনে নেয়ার পরেও এক দফা দাবির মতো রাজনৈতিক দাবি বাস্তবায়নে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আরাফাত।

এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, বঙ্গবন্ধু কন্যা ডাক দিলে সবাই রাজপথে নেমে আসবে। ২৮ অক্টোবর যাদের মোকাবিলা করেছি, তারা আবারও সামনে চলে আসছে। রাজনৈতিকভাবেই এ পরিস্থিতিকে মোকাবিলা করা হবে।

বিষয়:ছাত্র আন্দোলনতথ্য প্রতিমন্ত্রীবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনমোহাম্মদ আলী আরাফাত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…