ক্রিকেট

নিজেদের ফাঁদেই এক পা ভারতের

বাংলাদেশের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে খেলছে, উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পিন বিষে নীল করে প্রথম দুই টেস্ট মাত্র আড়াই দিনে জিতেছিল ভারত। সিরিজ জিততে তৃতীয় ম্যাচেও একইরকম পিচ বানিয়ে নিজেদের পাতা ফাঁদেই এক পা আটকেছে রোহিতদের। প্রথম ইনিংসে এক সেশনের একটু বেশি খেলে ৩৩.২ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক দল। একটি রানআউট বাদে বাকি ৯ উইকেট নিয়েছেন তিন অজি স্পিনার মিলে।

জবাবে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের দল লিড পেয়েছে ৪৭ রানের। পিটার হ্যান্ডসকম্ব ৭ ও ক্যামেরুন গ্রিন ৬ রানে দ্বিতীয় দিনের শুরু করবেন।

১২ রানে প্রথম উইকেট হারানোর পর উসমান খাজা ও মার্নাস লাবুশেন ৯৬ রানের জুটি গড়েন। খাজা ৬০, লাবুশেন ৩১ ও স্মিথ ২৬ রান করে জাদেজার বলে সাজঘরে ফিরে যান।

বুধবার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত। রোহিত ও শুভমন গিল শুরুটা ভালো করলেও কুহনেম্যানের ঘূর্ণিতে খেই হারাতে থাকে ভারত। পানি পান বিরতির আগ পর্যন্ত ৪৫ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলেন পূজারা-কোহলিরা। লাঞ্চ বিরতির পর আর কোনো ব্যাটার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ২৬ বর্ষী বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুহনেম্যান ক্যারিয়ারসেরা বল করেছেন। ৯ ওভারে রান দিয়েছেন মাত্র ১৬, যেখানে মেডেন রয়েছে দুই ওভার। ১.৭৭ ইকোনমি রেটে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পেয়েছেন।

অফস্পিনার নাথান লায়ন ৩৫ রানে ৩টি এবং অপর স্পিনার টড মারফি ২৩ রানে একটি উইকেট নিয়েছেন।

ভারতের সর্বোচ্চ ২২ রান এসেছে বিরাট কোহলির থেকে। ফর্মে থাকা গিল ২১, শ্রীকর ভরত ও উমেশ যাদব ১৭ করে দিয়েছেন। ১২ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ভারতের পাঁচ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বিষয়:অস্ট্রেলিয়াকুহনেম্যানখাজাজাদেজাবোর্ডার-গাভাস্কার ট্রফিভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…