চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে কানাডার বিপক্ষে ৮ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। শক্তিমত্তায় পিছিয়ে থাকা কানাডা যুবরাজ সামরার ঝড়ো সেঞ্চুরিতে কিউইদের বিরুদ্ধে গড়েছিল লড়াইয়ের পুঁজি। ২৯ বল হাতে রেখে শেষে সহজ জয়েই সুপার এইট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে।

ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে দলটি। লক্ষ্য তাড়ায় নেমে ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে কিউইরা করে ১৭৬ রান।

ওপেনিংয়ে কানাডার যুবরাজ এবং দিলপ্রীত বাজওয়া গড়েন ৮৪ বলে ১১৬ রানের জুটি, যা যেকোনো উইকেটে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ। যুবরাজ ৬৫ বলে ১১ চার ও ৬ ছক্কায় করেন ১১০ রান। টি-টুয়েন্টি বিশ্বকাপে এটি কানাডার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। কানাডার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার মারার মালিকও হয়েছেন যুবরাজ। বিশ্বকাপে কানাডার হয়ে চার-ছয়ে সবচেয়ে বেশি ৮০ রান তোলার মাইলফলক পৌঁছেছেন তিনি। বাজওয়া করেন ৩৯ বলে বলে ৩৬ রান। নাভিত দালিওয়াল করেন ১০ রান।

কিউইদের হয়ে ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, কাইল জেমিসন এবং জেমস নিশাম।

লক্ষ্য তারায় নেমে ওনেপার টিম সেইফার্ট ৬ এবং ফিন অ্যালেন ২১ রান করেন। রাচীন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস ৭৩ বলে অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটি গড়েন, এটি বিশ্বকাপ টি-টুয়েন্টিতে তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডে সর্বোচ্চ জুটি। রাচীন ৩৯ বলে অপরাজিত ৫৯ এবং ফিলিপস ৩৬ বলে অপরাজিত ৭৬ রান করেন।

কানাডার হয়ে ডিলন হেলিঙ্গার এবং সাদ বিন জাফর ১টি করে উইকেট নেন।

Reneta

‘ডি’ গ্রুপে ৩ ম্যাচে সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কিউইরা। তিন ম্যাচে ১টি করে জয় ও ২টি হারে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ শেষ আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের। তিন ম্যাচে একটিও জয় না পাওয়া কানাডার অবস্থান টেবিলের তলানিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬কানাডানিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT