ক্রিকেট

টানা দুই ডাবল হাঁকানো জয়সওয়ালই মাসসেরা

ইন্ডিয়ান ক্রিকেটার যশস্বী জয়সওয়াল আইসিসি মাসসেরা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান ক্রিকেটার যশস্বী জয়সওয়াল আইসিসি মাসসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারি মাসটা স্বপ্নের মতো কেটেছে ভারতের ওপেনার যস্বী জয়সওয়ালের। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানবন্যা বইয়ে দিয়েছেন বাঁহাতি তারকা। দুটি ডাবল সেঞ্চুরি করেছেন পরপর ম্যাচে। দারুণ পারফরম্যান্সে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নিয়েছেন। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে টপকে সেরা হয়েছেন ভারতের তরুণ ব্যাটার।

জয়সওয়াল ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২১৯ রান করার পর রাজকোটে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাঁকান ডাবল সেঞ্চুরি। তার অসাধারণ ব্যাটিংয়ে সিরিজে লিড নিতে পারে টিম ইন্ডিয়া। ২০২৩-২৫ চক্রে আইসিসির লিডিং রান স্কোরারও হয়ে গেছেন।

ফেব্রুয়ারিতে জয়সওয়াল বেশকিছু রেকর্ড গড়েছেন। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ও বিনোদ কাম্বলির পর তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। গতমাসে ১১২ গড়ে রান করেছেন ৫৬০। ছিল ২০টি ছক্কা।

পুরস্কারের প্রতিক্রিয়ায় জয়সওয়াল বলেছেন, ‘আইসিসির পুরস্কার পেয়ে সত্যিই অনেক খুশি। আশা করি ভবিষ্যতে আরও পাবো। এটা আমার অন্যতম সেরা (সিরিজ) এবং আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজও।’

ফেব্রুয়ারিতে মেয়েদের ক্রিকেটে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের ইশা ওঝা ও কাভিশা এগোদাগেকে টপকে তিনি পুরস্কার জিতেছেন। ৪ ম্যাচে ২২৯ রান করার পাশাপাশি সাদারল্যান্ড গতমাসে নিয়েছেন ৭টি উইকেট।

বিষয়:আইসিসিজয়সওয়ালনিশাঙ্কামাসসেরালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…