অন্যান্য

ইব্রাহিম যেন বাবার নাম না ডোবান!

Young man with dark hair and beard, wearing a leather jacket, sitting on a red sofa. Channel i News - চ্যানেল আই নিউজ

Young man with dark hair and beard, wearing a leather jacket, sitting on a red sofa, with a smartphone displaying a chat conversation. Channel i News – চ্যানেল আই নিউজ

সদ্য মুক্তি পেয়েছে খুশি কাপুর ও ইব্রাহিম আলি খানের নতুন ছবি ‘নাদানিয়া’। নবাবপুত্রের প্রথম ছবি দেখে পক্ষে-বিপক্ষে মন্তব্য করেছেন দর্শক-অনুরাগী ও সমলোচকরা। সে সব নিয়ে কোন সমস্যা নেই ইব্রাহিমের। কেবল এক জনের মন্তব্য তিনি মেনে নিতে পারেননি।

জানা গেছে, এক পাকিস্তানি চিত্র সমালোচক কড়া ভাষায় নিন্দা করেছেন অভিনেতার। ইব্রাহিমের তা নিয়ে মাথাব্যথা নেই। কিন্তু পাকিস্তানি চিত্রসমালোচক তামুর অভিনয়ের পাশাপাশি তার নাক নিয়ে কটূক্তি করেছেন। সমালোচকের দাবি, ইব্রাহিম ‘নোজ জব’ করিয়েছেন। এই মন্তব্য পড়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি সাইফ আলি খানের বড় ছেলে। সমাজ মাধ্যমেই তাকে ‘আবর্জনার স্তূপ’ বলে পাল্টা কটাক্ষ করেছেন।

এমনিতেই ইব্রাহিমকে নিয়ে নানা মুনির নানা মত। যেহেতু তিনি স্টারকিড, তাই তাকে নিয়ে চর্চা একটু বেশিই। বাবা সাইফের মতো ইব্রাহিমের মা অমৃতা সিংও জনপ্রিয় অভিনেত্রী। তার ঠাকুরমা শর্মিলা ঠাকুর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। দেশে-বিদেশে তার অভিনয় নিয়ে চর্চা হয়। ইব্রাহিমের পিসি সোহা আলি খানও বিনোদন দুনিয়ায় যথেষ্ট পরিচিত। একই ভাবে তার দিদি সারা আলি খান এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। পারিবারিক এই ঐতিহ্য নিয়ে পর্দায় আসতে হয়েছে ইব্রাহিমকে।

এইবারর হয়তো সাইফ-পুত্রের মনেও চাপ-ছাপ দুটোই ফেলে। সেই জায়গা থেকেই হয়ত পাকিস্তানের চিত্র সমালোচক তামুরকে প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছেন তিনি।

তবে সমাজমাধ্যমে তার লেখা বক্তব্য বলছে, নাক নিয়ে অকারণ সমালোচনার কারণে তামুরের উপরে যথেষ্ট বিরক্ত ইব্রাহিম। সাফ লিখেছেন, “তামুর নামটা অনেকটাই তৈমুরের মতো। আপনি আমার ভাইয়ের নাম পেয়েছেন। আপনি কী পাননি জানেন? তার মতো মুখ আপনি পাননি। আপনার মুখ আবর্জনার স্তূপ!”

ইব্রাহিম এখানেই থামেননি। তার আরও দাবি, কোথায় কী বলতে হয়, কতটা বলতে হয়তো তামুর জানেন না। তিনি তার করা বক্তব্যের মতোই অপ্রাসঙ্গিক। তামুরের পরিবারের জন্য তাই খারাপ লাগছে ইব্রাহিমের। কারণ, এরকম এক কুৎসিত মনের মানুষকে তাদের বহন করে চলতে হচ্ছে! এত কিছু বলেও শান্ত হননি অভিনেতা। রীতিমতো হুমকি দিয়েছেন, ভবিষ্যতে কোন দিন মুখোমুখি হলে ‘আবর্জনার মতো কুৎসিত মুখ’ তিনি আরও কুৎসিত বানিয়ে দেবেন।

ইব্রাহিম যাকে সমাজমাধ্যমে এত কিছু বললেন সেই তামুর কি চুপচাপ হজম করলেন এত কথা? সংবাদ এবং সমাজমাধ্যম বলছে, একেবারেই না। তিনি আবারও সরব। ইব্রাহিমের মন্তব্যের স্ত্রিনশট সমাজমাধ্যমে পোস্ট করে পাল্টা লিখেছেন, “এই হচ্ছেন প্রকৃত ইব্রাহিম। পর্দার ওই নকল সভ্য-ভদ্র মানুষটি নয়!”

এও স্বীকার করেছেন, অভিনেতার নাক নিয়ে কটাক্ষ করা উচিত হয়নি তার। তিনি ভুল করেছেন। একই সঙ্গে জানাতে ভোলেননি, তিনি ইব্রাহিমের বাবা সাইফের অভিনয়ের অনুরাগী। সেই জায়গা থেকে তার অনুরোধ, অভিনেতা যেন বাবার নাম না ডোবান! ঘটনার পরেই ইব্রাহিম সমাজমাধ্যমে ব্লক করেছেন তাকে। ফলে, নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়ার সুযোগ তিনি পাচ্ছেন না।

বিষয়:‘নাদানিয়া’ইব্রাহিম আলি খানখুশি কাপুরসাইফ পুত্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…