বাংলাদেশ

ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রার্থী হবেন বলে নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি জানিয়েছেন, এখনও কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

রোববার ৯ নভেম্বর, দুপুরে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কোনো দলে যোগ দেওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো দলে যোগ দেবো কিনা, তা নিয়ে এখনো কারও সঙ্গে কোন রকম আলোচনা হয়নি। তবে কবে নাগাদ পদত্যাগ করব এখনও সিদ্ধান্ত নেইনি।

ধানমন্ডি এলাকার ভোটার হওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ধানমন্ডি এলাকায় ভবিষ্যতে থাকার ইচ্ছা তাই ঢাকা-১০ আসনের ভোটার হয়েছি। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সব প্রস্তুতি শুরু করেছে।

নারীদের নিরাপত্তা বিষয়ে তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্র সহ সকল ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

এর আগে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন।

বিষয়:আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াউপদেষ্টাজাতীয় সংসদ নির্বাচনধানমন্ডি ভোটারস্বতন্ত্র প্রার্থী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…