টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিংএ গেটম্যানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কের হাতিয়া রেলক্রসিং এলাকায় ৫ গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলা (এফটিপিতে হাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ২০মিনিট আটকে রাখা হয়।
এসময় বক্তব্য রাখেন, সল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক, ৮নং ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মো. হুমায়ন, বীর মুক্তিযোদ্ধা ফটিক মন্ডল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, রেল লাইন নির্মাণের পর থেকে হাতিয়ার এই রেলক্রসিংএ শিশুসহ অন্তত দেড় শতাধিক লোক নিহত হয়েছে। তার পরেও এই ক্রসিংএ রেলগেট ও গেটম্যান নিয়োগ দেয়নি রেল কর্তপক্ষ। দ্রুত সময়ের মধ্যে রেলগেট ও গেটম্যানের দাবি তাদের। রেলগেট ও গেটম্যানের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেয়ার হুমকি তাদের।







