চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নতুন কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়রা আনজীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (ISRT) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মনোয়ার হোসেন (আপন)।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। কমিশনে ছিলেন সংগঠনের মডারেটর ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক জহির রায়হান, বিদায়ী সভাপতি ফাহিম হাসান মাহদী এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রাথমিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গবেষণাভিত্তিক সংগঠন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নির্বাচন পদ্ধতি ছিল কিছুটা ব্যতিক্রমী। প্রথমে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন আহ্বান করা হয়। মনোনয়ন বাছাই শেষে নির্বাচিত প্রার্থীরা ভোটার, নির্বাচন কমিশন ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে নিজ নিজ পরিকল্পনা উপস্থাপন করেন।

এ সময় তারা সংগঠনে পূর্ববর্তী কার্যক্রম, সাংগঠনিক দক্ষতা, গবেষণা অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। উপস্থাপনা মূল্যায়নের পর ভোটারদের ভোট এবং নির্বাচন কমিশনের প্রদত্ত পয়েন্টের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হয়।

Reneta

উল্লেখ্য, ২০১৬ সালে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীভিত্তিক গবেষণা সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংস্কৃতি গড়ে তোলা এবং স্নাতক পর্যায়ে গবেষণা সম্প্রদায় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বর্তমানে সংগঠনটির সঙ্গে প্রায় তিন হাজার সদস্য সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং এটি দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন ও গবেষণা সংগঠনের সঙ্গে জ্ঞান আদান-প্রদান, নেটওয়ার্কিং ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গবেষণাগবেষণাভিত্তিক সংগঠনঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি গবেষণা সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬

রিয়াল আমার স্বপ্নের ক্লাব: ভিনিসিয়াস

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে নির্যাতন

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT