ক্রিকেট

হারা ম্যাচ ও সেঞ্চুরি নিয়ে ফেসবুকে হৃদয়ের পোস্ট

বাংলাদেশ ক্রিকেটার হৃদয় সেঞ্চুরি করে জিতেছেন ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার হৃদয় সেঞ্চুরি করে জিতেছেন ম্যাচ, দর্শকদের উল্লাসে ভরপুর স্টেডিয়াম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমে বাজে অবস্থায় পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে রুপকথার ফিনিক্স পাখির মত দলকে টেনে তোলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। যদিও ম্যাচ হেরে মন খারাপ বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন এ তারকার।

ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক নিয়ে হৃদয় লিখেছেন, ‘আন্তর্জাতিক ক‍্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়। শতরানের জন‍্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই। তবে মন খারাপ হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন‍্য আরও ভালো হতো।’

‘পরের ম‍্যাচে ফিরতে চাই, তার জন‍্য যতো কষ্টই সহ‍্য করতে হোক না কেনো।’

টসে জিতে আগে ব্যাটে নেমে ৮.৩ ওভারে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সৌম্য ফিরে যান রানের খাতা খোলার আগে। দ্বিতীয় ওভারে শান্তও ফিরে যান শূন্য রানে। এরপর ৩৫ রান তুলতেই অদৃশ্য হয়ে গিয়েছিল বাংলাদেশের টপঅর্ডারের সেরা পাঁচ ব্যাটার।

হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। খাদের কিনারা থেকে টেনে তোলার পথে রেকর্ড গড়েন দুজনে। ষষ্ঠ উইকেট জুটিতে হৃদয়-জাকের ২০৬ বলে ১৫৪ রান তোলেন। যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

বিষয়:চ্যাম্পিয়ন্স ট্রফিজাকেরবাংলাদেশভারতলিড স্পোর্টসহৃদয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…