খুলনা

খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে, ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, ধোঁয়া ও ছাই চারদিকে ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নগরীর ফেরিঘাট মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- নুসা ফার্নিচার, আল আমিন স্টিল স্টোর, জিয়েল বুক হাউজ ও বলাকা বুক হাউজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডাক বাংলো এলাকার সোনালী ব্যাংকের সামনে নুসা ফার্নিচারের দোকানে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নগরীর টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুরসহ দমকল বাহিনীর ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পরে। রাত ১২ টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বইয়ের দুটি দোকানসহ মোট চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিষয়:ফায়ার সার্ভিসভয়াবহ অগ্নিকাণ্ড
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…