অন্যান্য খেলা

পিস্তলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আঙুল হারানোর শঙ্কায় শ্যুটার

শুটার গুলি চালাচ্ছে, পিস্তল হাতে, লক্ষ্য স্থির করে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটার একটি পিস্তল দিয়ে লক্ষ্য করে গুলি চালাচ্ছে, নিরাপত্তা ও মনোযোগের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্যুটিংয়ের অনুশীলন করতে গিয়ে পিস্তলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আঙুল হারালেন ভারতীয় বিমানবাহিনীর এক শ্যুটার। জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য অনুশীলন করছিলেন পুষ্পেন্দ্র কুমার নামের ওই শ্যুটার। দুর্ঘটনায় পুষ্পেন্দ্রর বাঁ-হাতের বুড়ো আঙুল উড়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভূপালে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন করছিলেন পুষ্পেন্দ্র। অনুশীলনের ফাঁকে পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিলেন। ওই সময় হঠাৎ পিস্তলের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে তার বাঁ-হাতের বুড়ো আঙুল উড়ে যায়।

দুর্ঘটনার পর পাশে থাকা শ্যুটিং কোচ বলেছেন, ‘অস্ত্রোপচারের পর তার আঙুলের ৯০-৯৫ শতাংশ স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা করছি। শ্যুটিং চালিয়ে যেতেও তার কোনো সমস্যা হবে না।’

এয়ার পিস্তলের সিলিন্ডারে আগে মূলত কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করা হতো। তবে প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন এলপিজি ব্যবহার করা হয়। ওই পিস্তলগুলো সিলিন্ডার একটা নির্দিষ্ট সময় পর পরিবর্তন করতে হয়। পিস্তল নির্মাণকারী প্রতিষ্ঠানই বিনামূল্যে সিলিন্ডারের গ্যাস পরিবর্তন করে থাকে।

বিষয়:পিস্তলভারতলিড স্পোর্টসশ্যুটিংসিলিন্ডার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…