বাংলাদেশ

ভার্জিনিয়ায় ছেলের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

ছাত্র নেতারা একসঙ্গে দাঁড়িয়ে, পেছনে সুন্দর প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র নেতারা একটি সুন্দর কক্ষে, প্রাকৃতিক দৃশ্যের পেছনে, একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পরিবারকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ ২৮ সেপ্টেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে মায়ের জন্মদিন উদযাপনের একটি মুহূর্ত অনুসারীদের সাথে ভাগ করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ভার্জিনিয়ার গলফ ক্লাবে আমার পরিবারের সাথে মায়ের জন্মদিনের ডিনার।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

বিষয়:প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর জন্মদিনশেখ হাসিনাসজীব ওয়াজেদ জয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…