জনপদ

দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে

Hili land port closed for two days due to protest and maintenance. Channel i News - চ্যানেল আই নিউজ

Hili land port in Bangladesh temporarily closed for two days amid protest and maintenance activities. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ বৃহস্পতিবার ও আগামীকাল (২৬- ২৭ জানুয়ারি) দু’দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এসময় স্বাভাবিক থাকবে উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ  বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে দু’দিন বন্ধ থাকবেআমদানি-রপ্তানি।

তবে শনিবার সকাল থেকে  আবারো স্বাভাবিকভাবে চালু হবে বন্ধরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এ বিষয়ে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে স্বাভাবিক রয়েছে পাসপোর্টযাত্রী যাতায়াত।

বিষয়:আমদানি-রপ্তানিদিনাজপুরহিলি স্থলবন্দর
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…